October 13, 2026, 11:38 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর নামে চার্জশিট অনুমোদন

যমুনা নিউজ বিডি: সম্পদ বিবরণী দাখিল না করায় স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টির বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দুদকের অনুসন্ধানে নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টির নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের তথ্য পাওয়া যায়। এ অবস্থায় দুদক আইন অনুযায়ী তাদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়।

তবে নির্ধারিত সময়ের মধ্যে নাঈমুল ইসলাম খান ও নাসিমা খান মন্টি সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হন। সময় বাড়ানো হলেও বর্ধিত সময়ের মধ্যেও তারা সম্পদ বিবরণী দাখিল করেননি।

এতে করে দুদক আইন, ২০০৪–এর ২৬(২) ধারায় অপরাধ করায় তাদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করে দুর্নীতি দমন কমিশন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD