October 13, 2026, 11:35 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামির জামিন বাতিল

যমুনা নিউজ বিডি: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরের জামিন একদিন পরই বাতিল করেছেন আদালত। জামিননামা দাখিলে বিলম্বের কারণে আজ সোমবার শুনানি শেষে ঢাকার ১৭তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামানের আদালত এই আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী আশরাফুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, গত রবিবার (২৬ এপ্রিল) আদালত এক হাজার টাকার মুচলেকায় আসামির জামিন মঞ্জুর করেছিলেন। তবে আসামিপক্ষের আইনজীবীরা ওইদিন যথাসময়ে জামিননামা জমা দিতে পারেননি। আজ সোমবার সকালে আইনজীবীরা জামিননামা দাখিল করলে আদালত তা নামঞ্জুর করে লাভলু মোল্লার জামিন বাতিলের নির্দেশ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কর্মকর্তা ছাত্রজীবনে বিশ্ববিদ্যালয়টির মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা একটি ফটোকার্ড পোস্ট করেন লাভলু মোল্লা শিশির। এই ঘটনার জেরে গত বছরের ১৭ নভেম্বর মধ্যরাতে সাধারণ শিক্ষার্থীরা তাকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন। পরবর্তীতে ২০১৫ সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়েরকৃত একটি মামলায় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়।

মামলার নথিপত্র অনুযায়ী, ২০১৫ সালের ২২ এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারে বের হয়েছিলেন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকাল সাড়ে ৫টার দিকে গাড়িবহরটি শাহবাগের বাংলামোটর সিগন্যালে পৌঁছালে সেখানে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। হামলাকারীরা গাড়িবহরের ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর করে, চারটি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মী ও নিরাপত্তারক্ষীদের মারধর করে। ওই ঘটনায় প্রায় ৯ বছর পর ২০২৪ সালের ২৩ নভেম্বর শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD