October 13, 2026, 10:32 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্তী জেলাহাজতে

ষ্টাফ রিপোর্টার: শেখ হাসিনা সরকার ঘোষিত ড্যামি নির্বাচন প্রতিহতের দাবিতে বিএনপি ও তার অঙ্গ সংগঠন আয়েজিত কর্মসুচিতে হামলা চালিয়ে মারপিট, ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফেরণসহ গুলি চালিয়ে মাহবুবুর রহমানকে গুলিবিদ্ধ করার অভিযোগ এনে দায়েরকৃত মামলায় বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্তীর জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

হাইকোর্টের আদেশের আলোকে গত ১৬ জুলাই বগুড়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামি কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী জামিনের আবেদন করেন। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন ওই আসামির জামিনের আবেদন শুনানি শেষে নামঞ্জুর করে জেলাহাজতে প্রেরণের আদেশ দেন।

উল্লেখ্য, বগুড়ার শাজাহানপুর উপজেলার কৈগাড়ী পশ্চিমপাড়ার মৃত আবদুল মালেকের ছেলে মাহবুবর রহমান মাহবুব শাজাহানপুর থানায় বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বগুড়া জেলা সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এবং ওই আসামিসহ ১৮৪ জনের নাম উল্লেখ এবং ২৫০/৩০০ জন অজ্ঞাত আসামি করে ওই মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD