October 13, 2026, 10:35 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

জেলা যুবদলের উদ্যোগে বগুড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় প্রধানমন্ত্রীর উপহারের অর্থ বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) সকালে নবাববাড়ী সড়কস্থ জেলা বিএনপি কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা যুবদলের আয়োজনে এসব বিতরণ করা হয়। জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের উদ্যোগে ১২শ’ অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে এসব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা।

বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসানের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন-জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মকুল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, শহর যুব দলের সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সোহাগ, শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাওন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD