October 13, 2026, 10:31 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ায় বেকারি শ্রমিক নূর মোহাম্মাদ রাঙ্গার গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় বেকারি অ্যান্ড কনফেকশনারি শ্রমিক  নূর মোহাম্মাদ রাঙ্গার গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বেলা ১২ টায় মহানগরের সাতমাথায় এ কর্মসূচির আয়োজন করে বগুড়া জেলা জাতীয়তাবাদী হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন (রেজি. নং রাজ: ২৪৪৫) এবং বগুড়া জেলা জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দল (রেজি. নং রাজ: ২১৪৫)।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বগুড়া জেলা জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের সভাপতি জালাল উদ্দিন প্রামাণিক। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিএম বকুল মোল্লা।
এতে বক্তব্য দেন বগুড়া জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সদস্য সোহরাব হোসেন লাইজু, বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা, জাতীয়তাবাদী হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাদেক আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিয়া, জাতীয়তাবাদী দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি সোহেল সরকার এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শেখ।
এছাড়াও উপস্থিত ছিলেন হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহ আলম খোকন, পৌরসভার
শ্রমিক নেতা আলামিন হোসেন, জনাব আলী, রুস্তম আলী, সুমন তালুকদার, আমিনুর ইসলাম, আবুল কালাম আজাদ, আইয়ুব আলী, আপেল, নজরুল ইসলাম, সেলিম লস্কর, কামরুল ইসলামসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, নূর মোহাম্মাদ রাঙ্গা একজন অবৈধ শ্রমিক নেতা এবং তিনি ১৪-দলীয় জাসদ ও আওয়ামী লীগের দোসর হিসেবে বিভিন্ন অনিয়ম ও শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত। তারা দাবি করেন  রাঙ্গা বাহিনী সাতমাথায় তাদের কার্যালয়ে পরপর দুই দফা হামলা চালিয়েছে। এর প্রতিবাদে এবং ২৪ ঘণ্টার মধ্যে রাঙ্গাকে গ্রেফতারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা নূর মোহাম্মাদ রাঙ্গার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD