October 13, 2026, 11:35 pm
ষ্টাফ রিপোর্টার: পরিবেশের ভারসাম্য রক্ষা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বগুড়া চিংগাশপুর রোটারীক্লাব অব বগুড়ার উদ্যোগে বুধবার ২২শে জুলাই বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের চিংগাশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে ৫০টি ঔষধি গাছ লাগানো হয়েছে এবং একশত জন ছাত্র-ছাত্রীদের মাঝে একশতটি ফলজ গাছের(কলমকৃত) চারা বিতরণ করা হয়েছে।
দুপুর ১২টায় অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ(বিনামূল্যে) এর মহতি কর্মকান্ডে অংশগ্রহণ করেন রোটারীক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট রোটারিয়ান মো: সাজেদুল বারী লিখন, সেক্রেটারী রোটারিয়ান মো: শফিকুল ইসলাম বিপুল,ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান শাহ মো: মাহমুদুর রহমান জনি,ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান রফিকুল ইসলাম বুলবুল, রোটারিয়ান আনোয়ার পারভেজ খোকন,ভাইস প্রেসিডেন্ট ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন প্রেসিডেন্ট রোটারিয়ান সানাউল হক দুলাল ও অফিস সহকারী হাবিব এবং উক্ত স্কুলের প্রধান শিক্ষক এস এম জাকির হোসেন,সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সাবিনা ইয়াসমিন, স্পাইন খাতুন খাদেমুল ইসলাম,নিলুফা ইয়াসমিন,রিপা খাতুন ও ছামছুন নাহারপ্রমুখ। রোটারির ক্রিয়েট লাস্টিং ইমপ্যাক্ট প্রতিপাদ্যকে ধারণ করে আমরা সমাজকল্যাণ মূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি বৃক্ষরোপণ কর্মসূচিও তারই একটি অংশ। ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণ ও মানবকল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।