October 13, 2026, 10:30 pm
ষ্টাফ রিপোর্টার: রোটারি ইন্টারন্যাশনাল আদর্শে সমাজসেবা, মানবিক মূল্যবোধ ও টেকসই উন্নয়নের অধিকার রেখে রোটারি ক্লাব অব বগুড়ার নবগঠিত কার্যকরী কমিটির ২৬তম অভিষেক অনুষ্ঠান ৩১জুলাই২০২৬ শুক্রবার রাত ৮টায় স্থানীয় হোটেল মমইন পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। ইভেন্ট চেয়ারম্যান পাস্ট প্রেসিডেন্ট মামদুদুর রহমান শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া৬ আসনের সংসদ সদস্য রোটা. মো. রেজাউল করিম বাদশা। উপস্থিত ছিলেন সম্মানীয় অতিথি- অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ডিস্টিঙ্গুইসফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যাপকড. মো. হাসানাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়, রোটা. মো. কুদরত-ই- জাহান, উপাচার্য বগুড়া বিশ্ববিদ্যালয় এবং বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমএসএম আতিকুর রহমান বাদল।
অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় চৌদ্দ লক্ষ রোটারিয়ানদের কল্যাণমুখী কার্যক্রম এবং রোটারি ইন্টারন্যাশনাল সম্পর্কে আলোকপাত করে বক্তব্য উপস্থাপন করেন- সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর (৩২৮০) কেএম জয়নুল আবেদীন।
অনুষ্ঠানে এর পূর্বে বিদায়ী প্রেসিডেন্ট মো.রেজাউল হক নব-নির্বাচিত প্রেসিডেন্টমো.সাজেদুল বারি লিখনের কাছে আনুষ্ঠানিক ভাবে প্রেসিডেন্টস কলার হস্তান্তর করেন।পরে অভিষেক উপলক্ষে প্রকাশিত স্মরণীকা “দ্যা নর্দার্ন ব্লুজ” এর মোড়ক উন্মোচন করা হয়।নতুন কমিটির প্রেসিডেন্ট রোটারিবর্ষ২০২৬-২৭মেয়াদের পরিচালনা পর্যদের সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে তাঁর বক্তব্য উপস্থাপন করেন।
রোটারি ক্লাব অব বগুড়ার ২০২৬-২৭মেয়াদের নির্বাচিত পরিচালনা পর্যদের সদস্যরা হলেন- সেক্রেটারি রোটা. মো: শফিকুল ইসলাম বিপুল, প্রেসিডেন্ট ইলেক্ট (২০২৭-২৮) মো: নুরুল বাসার চন্দন, ভাইস প্রেসিডেন্ট মো: রফিকুল ইসলাম বুলবুল, ভাইস প্রেসিডেন্ট মো: আবু হেনা মোস্তফা কামাল, ভাইস প্রেসিডেন্ট শাহ মো: মাহমুদুর রহমান জনি, ভাইস প্রেসিডেন্ট এমএম রুবেল তালুকদার, ভাইস প্রেসিডেন্ট মো: সানাউল হক দুলাল, জয়েন্ট সেক্রেটারি মো: শামসুর রহমান তাইফ, জয়েন্ট সেক্রেটারি মো: মাহবুব সাইদী প্রিন্স, জয়েন্ট সেক্রেটারি আখতারুল ইসলাম আখতার, ট্রেজারার এ্যাড শফিকুল ইসলাম শফিক, ডাইরেক্টর মো: রেজাউল হক বুলু, ডাইরেক্টর ডা: মো: আমিরুল হোসেন চৌধুরী, ডাইরেক্টর মো: নবিউল ইসলাম নয়ন, ডাইরেক্টর কামাল ইনেনু, ডাইরেক্টর মো: মনজুর কাদের, সাজেন্ট-এট-আর্মস- রোটা: চন্দন কুমার রায়, রোটা: মো: মাসুদ করিম, রোটা: মো: তৌশিক-এ-জাহিদী রাজিত ও রোটা: ডা: মো: সুলতান ইবনে সাঈদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাস্ট প্রেসিডেন্ট ডা: মো. মতিউর রহমান, পার পাস অব দ্যা ডে বিষয়ে আলোকপাত করেন রোটা. শামসুর রহমান তাইফ, রোটারি ইনভোকেশন পাঠ করেন পাস্ট প্রেসিডেন্ট মো: সাহাবুদ্দীন সৈকত এবং ধন্যবাদ জ্ঞাপন করেন পাস্ট প্রেসিডেন্ট রেজাউল হাসান রানু।