October 13, 2026, 11:36 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

চাঁদপুরে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মধ্যে হুইল চেয়ার বিতরণ ও আর্থিক সহায়তা

যমুনা নিউজ বিডি: দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে হুইল চেয়ার ও সমাজসেবা অধিদপ্তর থেকে হুইল চেয়ার ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মধ্যে হুইল চেয়ার ও আর্থিক সহায়তা বিতরণ করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ।

চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন. জামিউল হিকমার সভাপতিত্বে এ সময় ৩টি সামাজিক সংগঠনকে ৫৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৬৫ হাজার টাকার আর্থিক অনুদান, ১৪টি অসহায় পরিবারকে ৭ হাজার ৫০০ টাকা করে মোট ১ লাখ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা এবং ২৭ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। পরে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জেলা বিএনপির নেতা, উপকারভোগী, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD