October 13, 2026, 10:35 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ায় শাবরুল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

ষ্টাফ রিপোর্টার: বগুড়ার শাজাহানপুর উপজেলার শাবরুল উচ্চ বিদ্যালয়ের চত্তরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে বুধবার (৩০ জুলাই) সকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান শিক্ষক মোছা: রাহেলা খাতুন এর সভাপতিত্বে ও আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক বাংলাদেশ সামাচার পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও শাবরুল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মমিনুর রশীদ তালুকদার শাইন।

তিনি বলেন, এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেইসাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশিলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে। এজন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে ৩ মাস অন্তর অন্তর এ ধরণের অভিভাবক সমাবেশ করতে হবে। এতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যনেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল হান্নান, সাবেক প্রধান শিক্ষক গোলাম রব্বানী, অভিভাবক সদস্য নুরুন্নবী , অভিভাবক জাহাঙ্গীর হোসেন, আব্দুল মজিদ, শিউলি পারভীন, শিক্ষক হারুন অর রশীদ, আতাউর রহমান, মনোয়ার হাসান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD