October 13, 2026, 10:32 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

আদালত সংক্রান্ত তথ্য দেওয়ায় বিভ্রান্তি সৃষ্টি না করার অনুরোধ অ্যাটর্নি জেনারেলের

যমুনা নিউজ বিডি: আদালত সংক্রান্ত কোনো তথ্য দেওয়ায় যাতে বিভ্রান্তি সৃষ্টি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নব নির্বাচিত কমিটির নেতারা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে বৈঠকে এই অনুরোধ করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল এলআরএফ সদস্যদের উদ্দেশ্যে  বলেন, ‘আমি মনে করি আপনারা যারা আদালতকেন্দ্রিক রিপোর্টিং করেন, তাদের প্রত্যেকের একটা এক্সপার্টিজ গড়ে উঠেছে। আপনারা নিজেরাই অনেকটা সেলফ সেন্সরশিপ করে থাকেন। আপনারা বুঝে গেছেন, আদালতের কোনো কথা বা প্রসিডিংয়ের বাইরে লিখিত রায় কিংবা আদেশের বাইরে কতটুকু পাবলিকলি যাওয়া উচিত কিংবা না।’

তিনি বলেন, ‘যারা দীর্ঘদিন ধরে মিডিয়াতে কাজ করছেন, আদালত নিয়ে কাজ করছেন, তাদের একটা পেশাদারিত্ব তৈরি হয়েছে। আমি মনে করি ল’ রিপোর্টারস ফোরামের সদস্যরা এ ব্যাপারে সতর্ক আছেন এবং থাকবেন।’

আপিল বিভাগে প্রবেশাধিকারের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, দায়িত্ব গ্রহণের পরই তিনি প্রধান বিচারপতির কাছে অনুরোধ করেছিলেন, যাতে তিনি তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। কিছুদিন আগেও সিনিয়র আইনজীবীসহ তিনি বিষয়টি বলেছেন। আবারও প্রধান বিচারপতিকে বিষয়টি জানানো হবে বলে জানান তিনি।

ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি মুহাম্মদ ইয়াছিন ও সেক্রেটারি আরাফাত মুন্নার নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবু সালেহ রনি, যুগ্ম সম্পাদক তানভির আহমেদ, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক আহমেদ আল আমিন, দপ্তর সম্পাদক মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল বাশার এবং কার্যনির্বাহী সদস্য ইলিয়াস সরকার ও এস এম নূর মোহাম্মদ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD