October 13, 2026, 11:37 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

হাইকোর্টে বগুড়া-১ আসনে বিএনপি প্রার্থী কাজী রফিকুলের প্রার্থিতা বৈধ

যমুনা নিউজ বিডি: বগুড়া-১ (সোনাতলা–সারিয়াকান্দি) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। রোববার (১১ জানুয়ারি) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এক্সিম ব্যাংকের করা আবেদনটি খারিজ করে দেন। এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে কাজী রফিকের প্রতিদ্বন্দ্বিতা করার পথে আর কোনো আইনি বাধা রইল না।

আদালত সূত্রে জানা গেছে, দুটি বেসরকারি ব্যাংকের ঋণ সংক্রান্ত জটিলতায় কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ইতিপূর্বে তিনি উচ্চ আদালত থেকে এ বিষয়ে স্থগিতাদেশ নিয়েছিলেন। তবে গত বৃহস্পতিবার এক্সিম ব্যাংক সেই আদেশের বিরুদ্ধে আবেদন করলে আদালত আগের সিদ্ধান্ত স্থগিত করেন। রোববার চূড়ান্ত শুনানি শেষে আদালত ব্যাংক কর্তৃপক্ষের আবেদনটি বাতিল করে কাজী রফিকের প্রার্থিতা বহাল রাখেন।

কাজী রফিক গত ৩ নভেম্বর দলীয় মনোনয়ন পান এবং ২৮ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে হাইকোর্টের এই রায়ের খবর এলাকায় পৌঁছানোর পর সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। রায়ের পরপরই বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দলটির কর্মী-সমর্থকরা। দীর্ঘ আইনি লড়াই শেষে প্রিয় প্রার্থীর বৈধতা পাওয়ায় নির্বাচনী প্রচারণায় নতুন গতি আসবে বলে মনে করছেন স্থানীয় নেতারা।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD