October 14, 2026, 1:37 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বিচারের সব প্যারামিটার ধরে জুলাই গণহত্যার বিচার করছি: অ্যাটর্নি জেনারেল

যমুনা নিউজ বিডি: বিচারের সব প্যারামিটার ধরে জুলাই গণহত্যার বিচার করা হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। সোমবার (৩০ জুন) বিকেলে মৌলভীবাজারের আইনজীবী সমিতির বার ভবনের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মো. আসাদুজ্জামান বলেন, এ বিচারকে কখনও কলঙ্কিত করে শহীদের আত্মার কাছে ঋণী হয়ে থাকতে চাই না।

বিচার বিভাগ হত্যার মহাভিলেন ছিলেন জাস্টিস এ বি এম খায়রুল হক জানিয়ে তিনি আরও বলেন, ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে দেশে দিনের ভোট রাতে কাস্ট করার কালচার চালু হয়েছিল। এ সংশোধনের রায়ের মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার হরণ হয়েছে। দেশে অবিচারের বীজ বপন হয়েছে, খুনের রাজনীতি চালু হয়েছে।

অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই বিপ্লবের সময় পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। তাদের মধ্যে যারা বেঁচে ছিলেন তাদের অনেকে পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের দেখতে গিয়েছিলেন তৎকালীন ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা।

তিনি বলেন, সব মিডিয়ার প্রবেশ বন্ধ করে তিনি (শেখ হাসিনা) ভেতরে ঢুকে পঙ্গু-গুলিবিদ্ধ মানুষের ওপর থুথু ছিটিয়েছিলেন। চিকিৎসক-নার্সদের বলা দেওয়া হয়েছে এরা যেন চিকিৎসা না পায়।

এ সময় জেলা ও দায়রা জজ খাদেম উল কায়েস, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, নারী ও শিশু ট্রাইব্যুনালের জজ এনায়েত কবির সরকার, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD