October 14, 2026, 9:36 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

কাবাডি ফেডারেশনের সভাপতির সঙ্গে জাতীয় দলের সাক্ষাৎ

যমুনা নিউজ বিডি: আগামী ২২ এপ্রিল থেকে চীনের হাইনান প্রদেশের সানিয়া শহরে শুরু হতে যাচ্ছে ৬ষ্ঠ এশিয়ান বীচ গেমস। এই মর্যাদাপূর্ণ আসরে অংশ নিতে দেশ ছাড়ার আগে আজ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এবং কাবাডি ফেডারেশনের সভাপতি মোঃ আলী হোসেন ফকির এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পুরুষ ও নারী কাবাডি দলের খেলোয়াড়রা।

সাক্ষাৎকালে আইজিপি খেলোয়াড়দের মনোবল বৃদ্ধিতে উৎসাহ প্রদান করেন এবং বিদেশের মাটিতে দেশের সম্মান বজায় রেখে সেরাটা খেলার আহ্বান জানান।

অনুষ্ঠানে খেলোয়াড়দের পাশাপাশি কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ, যুগ্ম সম্পাদক ও টিম অফিসিয়াল পুলিশের ডিআইজি ইসরাইল হাওলাদার, ফেডারেশনের সদস্য ও পুরুষ দলের কোচ বাদশা মিয়া, নারী দলের কোচ শাহনাজ পারভীন মালেকা এবং ফেডারেশনের কোষাধ্যক্ষ মাসুদুর রহমান চুন্নু উপস্থিত ছিলেন।

বীচ গেমসে পুরুষ কাবাডিতে অংশ নিচ্ছে মোট ৮টি দল। ড্র অনুযায়ী বাংলাদেশ পড়েছে পুল এ-তে।

বাংলাদেশের প্রতিপক্ষরা হলো পাকিস্তান, ইরান ও সিরিয়া। অন্যদিকে পুল বি-তে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, চাইনিজ তাইপে, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা।

নারী কাবাডিতে এবার ৭টি দল অংশ নিচ্ছে। বাংলাদেশ খেলবে পুল বি-তে। সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে বাংলাদেশের মেয়েদের লড়তে হবে থাইল্যান্ড, চাইনিজ তাইপে ও নেপালের বিপক্ষে। এই বিভাগের পুল এ-তে রয়েছে ভারত, শ্রীলঙ্কা ও সিরিয়া।

সানিয়া শহরে আয়োজিত এই মেগা ইভেন্টে ১৪টি খেলার অধীনে মোট ১৫টি ডিসিপ্লিনে ৬৩টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। ১০ বছরের দীর্ঘ বিরতির পর এশিয়ান বীচ গেমস আবার মাঠে গড়াচ্ছে। সর্বশেষ ২০১৬ সালে ভিয়েতনামে এশিয়ান বীচ গেমস অনুষ্ঠিত হয়েছিল।

বীচ কাবাডিতে বাংলাদেশের রেকর্ড বেশ সমৃদ্ধ। ২০০৮ সালে বালিতে অনুষ্ঠিত প্রথম আসরে পুরুষ দল এবং ২০১০ সালে মাসকট ও ২০১২ সালে হাইয়াং আসরে নারী দল ব্রোঞ্জ পদক অর্জণ করেছিল। এবার পদক পুনরুদ্ধারে নিবিড় অনুশীলন করেছে উভয় দল। বাংলাদেশ কাবাডি ফেডারেশন আশাবাদী, পাকিস্তান ও ইরানের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে পদক তালিকায় নাম লেখাবে লাল-সবুজরা। বাংলাদেশ কাবাডি দলও নিজেদের সেরাটা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD