October 13, 2026, 10:32 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

পেলে-মেসিকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন ইয়ামাল

যমুনা নিউজ বিডি: স্প্যানিশ তরুণ তারকা লামিন ইয়ামাল এবার মাঠের বাইরেও গড়লেন নতুন ইতিহাস। বার্সেলোনার এই উইঙ্গারের বিরল ‘ওয়ান-অফ-ওয়ান’ কাবুম রুকি ট্রেডিং কার্ড নিলামে বিক্রি হয়েছে ৭ লাখ ৭ হাজার ৬০০ মার্কিন ডলারে। এর মধ্য দিয়ে ফুটবল ট্রেডিং কার্ডের ইতিহাসে সর্বোচ্চ মূল্যে বিক্রির নতুন রেকর্ড গড়েছে ইয়ামালের কার্ড।

গোল্ডিনের আয়োজনে অনুষ্ঠিত গ্লোবাল ফুটবল অকশনের দ্বিতীয় আসরে পানিনির ২০২৩-২৪ ডনরুস ফিফা সিরিজের ‘ব্ল্যাক ওয়ান-অফ-ওয়ান কাবুম’ রুকি কার্ডটি নিলামে তোলা হয়। বিশ্বের একমাত্র কপি হওয়ায় শুরু থেকেই সংগ্রাহকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এটি। শেষ পর্যন্ত প্রত্যাশার চেয়েও বেশি দামে বিক্রি হয়ে নতুন নজির স্থাপন করে কার্ডটি।

একই নিলামে ব্রাজিল কিংবদন্তি পেলের ১৯৫৮ সালের গ্রেডেড রুকি কার্ড বিক্রি হয়েছে ৬ লাখ ১০ হাজার মার্কিন ডলারে। অন্যদিকে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ২০২৩-২৪ টপস ক্রোম স্যাফায়ার সিরিজের একটি বিশেষ কার্ড বিক্রি হয়েছে ৩ লাখ ১৭ হাজার ২০০ মার্কিন ডলারে। ফলে ইয়ামালের রুকি কার্ড পেলের কার্ডের চেয়ে প্রায় ১ লাখ ডলার এবং মেসির কার্ডের তুলনায় প্রায় ৩ লাখ ৯০ হাজার ডলার বেশি দামে বিক্রি হয়েছে।

শুধু রেকর্ড গড়া রুকি কার্ডই নয়, নিলামে ইয়ামালের আরও দুটি স্মারকও উল্লেখযোগ্য দামে বিক্রি হয়েছে। ১০টির সীমিত সংস্করণের মধ্যে ৮ নম্বর ‘গোল্ড কাবুম’ রুকি কার্ডটির দাম উঠেছে ১ লাখ ৮৯ হাজার ১০০ মার্কিন ডলার। এছাড়া ২০২৩-২৪ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ব্যবহৃত এবং ইয়ামালের স্বাক্ষরযুক্ত বার্সেলোনার একটি ম্যাচ-ওয়ার্ন জার্সি বিক্রি হয়েছে ১ লাখ ৫২ হাজার ৫০০ মার্কিন ডলারে। সব মিলিয়ে ইয়ামালের এই তিনটি স্মারক থেকেই আয় হয়েছে ১০ লাখ ৪৯ হাজার ২০০ মার্কিন ডলার।

এদিকে একই নিলামে বিক্রি হয়েছে আরও কয়েকটি ঐতিহাসিক স্মারক। দিয়েগো ম্যারাডোনার ১৯৭৭ সালের ডিস্ক রুকি কার্ড বিক্রি হয়েছে ১ লাখ ৩ হাজার ৭০০ মার্কিন ডলারে। তার একটি ‘ব্ল্যাক কাবুম’ কার্ডের মূল্য উঠেছে ৯১ হাজার ৫০০ মার্কিন ডলারে। যুক্তরাষ্ট্রের উদীয়মান ফুটবলার ক্যাভান সুলিভানের একটি অটোগ্রাফ প্যাচ কার্ডও ৯০ হাজার ডলারের বেশি দামে বিক্রি হয়েছে। এছাড়া ২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য বেঞ্জামিন মেন্ডির অফিসিয়াল প্রতিরূপ বিশ্বকাপ ট্রফি বিক্রি হয়েছে ৬২ হাজার ২২০ মার্কিন ডলারে।

অল্প বয়সেই মাঠের পারফরম্যান্সের পাশাপাশি স্মারকের বাজারেও নিজের অসাধারণ জনপ্রিয়তার প্রমাণ দিলেন লামিন ইয়ামাল। ফুটবলের ভবিষ্যৎ তারকা হিসেবে যাকে ঘিরে প্রত্যাশা বাড়ছে, সংগ্রাহকদের আগ্রহও যে একই গতিতে বাড়ছে, রেকর্ড গড়া এই নিলাম তারই স্পষ্ট প্রমাণ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD