October 13, 2026, 10:35 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

মা এবং নানীর শাড়ি কেটে বৈশাখের জামা বানাতেন পরীমণি

যমুনা নিউজ বিডি: প্রতি বছরই পহেলা বৈশাখকে নিজের মতো উদযাপন করেন ঢাকাই সিনেমার লাস্যময়ী নায়িকা পরীমণির। তবে এবারের নববর্ষ তার কাছে একটু ভিন্ন, কারণ নিজেকে নয় বরং সন্তানদের ঘিরে সাজিয়েছেন বিশেষ দিনটি।

সামাজিকমাধ্যমে এক পোস্টে শৈশবের স্মৃতিচারণ করেছেন এই অভিনেত্রী। তুলে ধরেছেন তার সাদামাটা বেড়ে ওঠার কথা, আর মায়ের শাড়ির সঙ্গে জড়িয়ে থাকা আবেগঘন স্মৃতি।

ছোটবেলায় নিজের মা এবং নানীর শাড়ি কেটে বৈশাখের জামা বানাতেন বলে এক ফেসবুক পোস্টে পরীমণি জানিয়েছেন। সেই স্মৃতি মনে করে আবেগাপ্লুত এই নায়িকা জানান, ছোটবেলায় আমিও আমার মায়ের শাড়ি, নানীর শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম। কি আনন্দ, সে যে কি আনন্দ।

একই ভাবনা থেকে এবার পরীমণি নিজের শাড়ি দিয়ে সন্তানদের জন্য বৈশাখী পোশাক তৈরি করেছেন। বিষয়টি নিয়ে তিনি ফেসবুকের ওই পোস্টে লিখেন, ‘আমি তো শুধু আমার বাচ্চাদের ঘুম থেকে ওঠার অপেক্ষায় আছি। কখন ওরা উঠবে আর তার মায়ের শাড়ি দিয়ে বানানো বৈশাখী জামা পরে আমার চোখের পাতায় ঘুরবে।’

সন্তানদের নতুন সাজে দেখার আকুলতা প্রকাশ করে পরী আরও লেখেন, ‘তাদের কেমন সুন্দর লাগবে তা আমি মন ভরে দেখবো।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD