October 13, 2026, 10:32 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

আপনাকে খুশি রাখার জন্য আমি নিজের মত বদলাব না: অরিজিৎ সিং

যমুনা নিউজ বিডি: দিল্লিতে ছাত্র আন্দোলনকে ঘিরে দেশজুড়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন নিজের অবস্থান স্পষ্ট করলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। সোমবার সংসদ অভিযানের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (আগের টুইটার)-এ একটি পোস্ট করে তিনি ছাত্রছাত্রীদের উপর পুলিশি লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ব্যবহারের তীব্র সমালোচনা করেন। তাঁর এই পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। কেউ তাঁর সাহসী অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ প্রকাশ্যে বিরোধিতাও করেছেন।

অরিজিতের পোস্টে ছিল ক্ষোভের স্পষ্ট বহিঃপ্রকাশ। তিনি লেখেন, ‘পড়ুয়াদের মারধর করা হচ্ছে! দিল্লি পুলিশ, আপনাদের কি একবারও লজ্জা করছে না? নেতা-মন্ত্রীদের বলছি, এ সব কী হচ্ছে? নিজেদের কি ঈশ্বর ভাবতে শুরু করেছেন? সব কিছুর হিসাব একদিন হবে। হর হর মহাদেব।’ একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, ‘পরিবর্তনই একমাত্র ধ্রুবক।’

অরিজিতের মন্তব্যে যেমন বহু মানুষ সমর্থন জানিয়েছেন, তেমনই একাংশের আপত্তিও সামনে এসেছে। এক ভক্ত মন্তব্য করে লেখেন, তিনি অরিজিতের রাজনৈতিক অবস্থানে হতাশ। তাঁর দাবি, এতদিন যাঁকে শ্রদ্ধা করতেন, সেই সম্মান নাকি আর রইল না। এমনকি তিনি লেখেন, এখন থেকে তিনি অরিজিৎকে ঘৃণা করেন।

এই কড়া সমালোচনার জবাবে উত্তেজিত না হয়ে অত্যন্ত সংযত ভাষাতেই উত্তর দেন অরিজিৎ। তিনি জানান, কেউ তাঁকে সম্মান করলেন কি না, তা নিয়ে তিনি চিন্তিত নন। কারণ প্রত্যেক মানুষের নিজস্ব মতামত থাকার অধিকার রয়েছে। তাঁর কথায়, ‘আপনি আমার গান ভালোবাসেন বলেই যে আমার প্রতিটি মতের সঙ্গে একমত হবেন, এমন কোনও বাধ্যবাধকতা নেই। আবার আপনাকে খুশি রাখার জন্যও আমি নিজের মত বদলাব না।”

তবে এখানেই থেমে থাকেননি গায়ক। অরিজিৎ লিখেছেন, ‘মানুষ হিসেবে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমার কথায় যদি আপনার খারাপ লেগে থাকে, তার জন্য দুঃখিত। কিন্তু আমি যে বিষয়টি নিয়ে কথা বলেছি, তা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করেছি, আর সেই অবস্থান থেকে সরে আসার কোনও কারণ দেখছি না।’

শেষে ভক্তকে উদ্দেশে তিনি আরও লেখেন, ‘আপনি চাইলে আপনার প্লেলিস্ট থেকে আমার সব গান মুছে দিতে পারেন। চাইলে আমাকে সম্পূর্ণ ভুলেও যেতে পারেন। আপনার জীবনের জন্য আন্তরিক শুভেচ্ছা রইল। কিন্তু আমার মত বদলাবে না।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD