October 13, 2026, 10:35 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

জাঁকালো আয়োজনে ২৮ ক্যাটাগরিতে আসছে ‘বাইফা’ অ্যাওয়ার্ড

যমুনা নিউজ বিডি: আসছে দেশের অন্যতম তারকাদের অ্যাওয়ার্ড শো ‘বাইফা’র সিজন ৫। সম্প্রতি ঢাকার এক পাঁচ তারকা হোটেলের বল রুমে অনুষ্ঠিত হয়েছে অ্যাওয়ার্ড উন্মোচন অনুষ্ঠান। এ অ্যাওয়ার্ডে মোট ২৮ ক্যাটাগরিতে সেরাদের পুরস্কৃত করা হবে।

জমকালো এ আয়োজনের অ্যাওয়ার্ড উন্মোচন করেছে বাইফা কর্তৃপক্ষ। জুরি বোর্ড মেম্বার, জনপ্রিয় শোবিজ তারকা ও কনটেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিলেন। তারকাদের গ্ল্যামারাস উপস্থিতিতে এ আয়োজন হয়ে ওঠে দারুণ ঝলমলে।

নতুন ধারা প্রজেন্টস বাইফা সিজন ৫-এ এবার চলচ্চিত্র, নাটক, ওটিটি, সঙ্গীত, নাচ, ফ্যাশন ও কনটেন্ট ক্রিয়েশন সেক্টর মিলিয়ে মোট ২৮টি ক্যাটাগরিতে সেরা শিল্পী ও নির্মাতাদের পুরস্কৃত করা হবে। ২০২৫’-এর ঈদুল আযহা থেকে ২০২৬’-এর ঈদুল ফিতরের কনটেন্টগুলো থেকে সেরাদের বাছাই করা হবে।

জুরি পুরস্কারের জন্য সেরাদের বাছাই করবেন অভিনেতা আজিজুল হাকিম, অভিনেত্রী রোজিনা, নির্মাতা দীপংকর দীপন, সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা, খুরশিদ আলম, চিত্রনাট্যকার জিনাত হাকিম, এক্সিকিউটিভ প্রোডিউসার মাহজাবীন রেজা চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব তাসনুভা সালাম ও সাংবাদিক আল মাসিদ রণ।

বাইফার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে দর্শক পছন্দের তারকাকে ভোট করতে পারবেন ভক্তরাও।

‘বাইফা’র সিজন ৫ পুরস্কার প্রদানের দিন জনপ্রিয় তারকাদের রেড কার্পেট ক্যাটওয়াক ছাড়াও থাকবে জমজমাট পারফরম্যান্স ও ফ্যাশন শো। অনুষ্ঠানে নৃত্য কোরিওগ্রাফির দায়িত্বে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ইভান শাহরিয়ার সোহাগ।

আগামী ৮ মে ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে তারকাদের নিয়ে বর্ণিল এ আয়োজন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD