October 13, 2026, 11:42 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

টক্সিক’ কেবল গ্যাংস্টারের গল্প নয় : যশ

যমুনা নিউজ বিডি: বিরতির পর পর্দায় ফিরছেন কন্নড় সুপারস্টার যশ। ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির আকাশচুম্বী সাফল্যের পর তার প্রতিটি পদক্ষেপ নিয়ে ভক্তদের মাঝে ছিল টানটান উত্তেজনা। সেই অপেক্ষার প্রহর কাটিয়ে এবার আসছে তার নতুন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোনআপস’।

তবে যারা ভেবেছিলেন রকি ভাইয়ের মতো আবারও মারদাঙ্গা কোনো গ্যাংস্টার ড্রামা দেখতে পাবেন, তাদের জন্য রয়েছে ভিন্ন এক চমক। সম্প্রতি সিনেমাটি নিয়ে মুখ খুলেছেন যশ। তিনি জানান, প্রথম দেখায় একে সাধারণ গ্যাংস্টার মুভি মনে হলেও এর পরতে পরতে মিশে আছে জটিল মনস্তত্ত্ব।

যশ বলেন, ‘‘টক্সিক’ কেবল গ্যাংস্টারের গল্প নয়, বরং এটি মানুষের মনের এক গভীর মনস্তাত্ত্বিক আখ্যান। মানুষের জীবনের এমন কিছু সূক্ষ্ম ও বাস্তব দিক এখানে উঠে এসেছে, যা দর্শকদের নতুন করে ভাবাতে বাধ্য করবে।’

এই সিনেমার নেপথ্যের কারিগর হিসেবে পরিচালক গীতু মোহন্দাসের ভূয়সী প্রশংসা করেন যশ। তার মতে, গীতুর আধুনিক চিন্তাভাবনা এবং নির্মাণের ভিন্নতাই এই ছবিকে অন্যান্য অ্যাকশন মুভি থেকে আলাদা করেছে। গ্যাংস্টার প্রেক্ষাপট থাকলেও এর ভেতরে থাকা চমকপ্রদ ‘টুইস্ট’ দর্শকদের ভিন্ন এক অভিজ্ঞতা দেবে।

নিজের চরিত্র সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করে এই তারকা বলেন, ‘চরিত্রের অন্ধকার দিক আমাকে সবসময় টানে। ধূসর চরিত্রে অভিনয়ের কোনো সীমারেখা থাকে না, একজন শিল্পীর জন্য এটাই আসল আনন্দ।’

সব মিলিয়ে ‘টক্সিক’ যে কেবল গোলাগুলি আর অ্যাকশনে সীমাবদ্ধ থাকছে না, তা যশের কথাতেই স্পষ্ট। এখন দেখার বিষয়, বড়দের এই রূপকথা বক্স অফিসে কতটা জাদু দেখাতে পারে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD