October 14, 2026, 11:32 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ড্র করেই সেমিফাইনালে আর্সেনাল

যমুনা নিউজ বিডি: ক্লাবের ইতিহাসের প্রথমবারের মতো টানা দ্বিতীয়বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পা রেখেছে আর্সেনাল। তবে দাপটে দেখিয়ে নয়, অনেকটা নিষ্প্রভ পারফরম্যান্সেই।

গতকাল রাতে স্পোর্তিং লিসবনের বিপক্ষে দ্বিতীয় লেগে ঘরের মাঠে শুধুমাত্র ড্র-ই যথেষ্ট ছিল। প্রথম লেগে ১-০ গোলে জেতায় অগ্রগামিতায় সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে গানার্সদের। সেমিতে তাদের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ। দল সেমিফাইনালে চলে গেলেও ম্যাচের পারফরম্যান্স খুব একটা দৃষ্টিনন্দন ছিল না। সাম্প্রতিক বাজে ফর্ম, নিষ্প্রভ পারফরম্যান্সের মধ্যেই প্রিমিয়ার লিগে সামনে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল।

কোচ মিকেল আর্তেতা স্বভাবসুলভভাবেই টাচলাইনে সক্রিয় ছিলেন, কিন্তু পুরো ম্যাচে স্পোর্তিং তেমন চাপ তৈরি করতে পারেনি। একইসঙ্গে আর্সেনালের পক্ষেও চোখে পড়ার মতো কোনো পারফরম্যান্স দেখা যায়নি। সব মিলিয়ে, প্রয়োজনীয় কাজটি ঠিকই করেছে আর্সেনাল, তবে প্রশ্ন থেকে গেছে। সাম্প্রতিক হোঁচট কাটিয়ে দল পুরোপুরি ছন্দে ফিরতে পারেনি এখনো।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD