October 14, 2026, 12:28 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই জয় চান মিরাজ

যমুনা নিউজ বিডি: আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। বেলা ১১টায় মিরপুরে শুরু হবে ম্যাচটি। আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নেয়ার ক্ষেত্রে টাইগারদের সামনে এখন প্রত্যেকটা সিরিজই সমান গুরুত্বপূর্ণ। তবে মিরাজ সিরিজ নয় এগোতে চান ম্যাচ বাই ম্যাচ।

সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সেখানে এই সিরিজের লক্ষ্য নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, শুরুটা খুবই গুরুত্বপূর্ণ এবং টার্গেটটা ওভাবে সেট করা উচিত না। যেহেতু আমাদের তিনটা ম্যাচ আছে, সিরিজ বিবেচনায় আমাদের প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচটা ভালো ক্রিকেট খেলে জিততে চেষ্টা করব। নিউজিল্যান্ডের এই দলে নিয়মিত একাদশের অনেকেই নেই। তবে মিরাজ নিউজিল্যান্ডকে ছোট করে দেখছেন না, নিউজিল্যান্ড দলকে ছোট করে দেখার কোনো কিছুই নেই। পেশাদার খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেকটা ম্যাচে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আমাদের পক্ষে রেজাল্ট আনতে। আমরা যদি সিরিজ জিততে পারি এটা আমাদের জন্য অনেক একটা বড় অর্জন হবে। যেহেতু আমাদের র‌্যাংকিংয়ের একটা বিষয় আছে আর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সিরিজটা।

গত দেড় বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এসেছে তিনজন। গত ৬ মাস ধরে বোর্ডে একপ্রকার অস্থিরতা বজায় ছিল। তবে মিরাজের দাবি বোর্ডে যাই হোক ক্রিকেটারদের উপর তার কোনো প্রভাব পড়ে না। মিরাজ বলেন, ‘শেষ তিন সপ্তাহ আমরা খুবই ভালো প্র্যাকটিস করেছি এবং পেশাদার প্লেয়ার হিসেবে আসলে বাইরে কী হয় এটা আমাদের উপর প্রভাব ফেলে না। কারণ আমাদের কাজ হলো পারফর্ম করা এবং আমার কাছে মনে হয় যে শেষ তিন সপ্তাহ যেভাবে প্র্যাকটিস হয়েছে বাইরে কী হয়েছে এটা আমরা কখনোই চিন্তা করিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD