October 14, 2026, 12:28 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ওয়ানডেতে মুশফিকের ফেরা নিয়ে যা বললেন কোচ সিমন্স

যমুনা নিউজ বিডি: বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্বে এসে অভিজ্ঞতার ঘাটতি বেশ ভালোভাবেই টের পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। সিনিয়র দুই ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম অবসরে যাওয়ার পর দল অনেকটাই অভিভাবকহীন হয়ে পড়েছে বলে মনে করেন তিনি। তাই আবারও দলে মুশফিকসহ সাকিব আল হাসানকে পেতে আগ্রহ প্রকাশ করেছেন মিরাজ।

মুশফিকের ফেরা প্রসঙ্গে বুধবার (১৫ এপ্রিল) প্রধান কোচ ফিল সিমন্স বলেন, ‘মুশফিক সিদ্ধান্ত নিয়েছে যে সে টেস্ট ক্রিকেটে মনোযোগ দেবে। সে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছে, যা দারুণ অর্জন। ভবিষ্যতে কী হয় তা দেখা যাবে।’

মূলত ওয়ানডেতে মিডল অর্ডারে ধারবাহিক রান পাচ্ছেন না কেউ। এ কারণেই মুশফিককে ফেরানোর গুঞ্জন উঠেছে। মিডল অর্ডার নিয়ে সিমন্স বলেন, ‘আমাদের খেলার প্রতিটি ক্ষেত্রে উন্নতির জায়গা আছে, বিশেষ করে ব্যাটিংয়ে। টপ অর্ডার থেকে শুরু করে ৫, ৬, ৭ এবং ৮ নম্বর পর্যন্ত উন্নতির অনেক সুযোগ আছে এবং আমরা ক্রমাগত উন্নতির চেষ্টা করছি। শেষ ১০ ওভারে আমরা ভালো করছি, যেমনটা পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে আমরা ৮০ রান তুলেছিলাম।’

সবশেষ সিরিজে বেঞ্চে থাকা সৌম্য সরকারকে নিয়ে বলেন, ‘সৌম্য চমৎকার খেলোয়াড়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সে ভালো খেলেছিল। কিন্তু মাঝে সে অনেক ক্রিকেট মিস করেছে এবং যারা তার জায়গায় খেলেছে তারা ভালো করেছে। তাই তাকে ফেরার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে।’

‘আমাদের প্রায় সব ব্যাটসম্যানই ঘরোয়া ক্রিকেটে টপ অর্ডারে ব্যাটিং করে। কিন্তু যখন তারা এখানে আসে, তাদের বিভিন্ন পজিশনে মানিয়ে নিতে হয়। আন্তর্জাতিক ক্রিকেটে বড় বিষয় হলো পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া, ঘরোয়া ক্রিকেটে কী করেছেন তা নয়।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD