October 14, 2026, 12:26 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

তামিম ইকবালকে অভিনন্দন জানালেন মোহাম্মদ নবী

যমুনা নিউজ বিডি: আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ বাতিলের পর বাংলদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এডহক কমিটির সভপতি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। তার এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন আফগান ক্রিকেট কিংবদন্তি মোহাম্মদ নবী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি।বাংলাদেশ সংবাদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নেতৃত্ব দিয়ে ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করিয়েছে তামিম ইকবাল। সেখানে তার সতীর্থ হিসেবে ছিলেন মোহাম্মদ নবী। সাবেক সতীর্থের সঙ্গে একটি ছবি শেয়ার করে করেছেন তিনি। সেই ছবির ক্যাপশনে নবী লেখেন, ‌‌‌‌‌‌‌‌‌‌‌’বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নিযুক্ত হওয়ায় আপনাকে অভিনন্দন। আপনি আপনার ক্রিকেট ক্যারিয়ারে খেলার মাঠে দুর্দান্ত ছিলেন। আমি নিশ্চিত যে, আপনার নেতৃত্বগুণ ও দক্ষতার মাধ্যমে নতুন দায়িত্বেও সফল হবেন। আপনার এই নতুন জার্নিতে অনেক অনেক শুভকামনা।’

এর আগে গত সোমবার আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙ্গে তামিম ইকবালকে এডহক কমিটির সভাপতি করে জাতীয় ক্রিকেট পরিষদ (এনএসসি)। তিন মাস মেয়াদের ১১ সদস্যের কমিটিতে তামিম ইকবাল ছাড়াও আছেন আরও দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান। কমিটির অন্য সদস্যদের মধ্যে চারজন সরাসরি বিএনপি নেতাদের স্ত্রী বা পুত্র। ব্যারিস্টার রাশনা ইমাম বিএনপির সংসদ সদস্য ববি হাজ্জাজের স্ত্রী।

এছাড়া আছেন মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমদ ও ইসরাফিল খসরু যথাক্রমে বিএনপির উপদেষ্টা মির্জা আব্বাস, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদের ছেলে।

এদিকে এনএসসি কর্তৃক সেই গঠিত তদন্ত কমিটির রিপোর্টকে ত্রুটিপূর্ণ, মনগড়া ও আইনি ভিত্তিহীন আখ্যা দিয়ে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সেই সঙ্গে তামিমের এডহক কমিটি অবৈধ দাবি করে আইসিসির হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD