October 14, 2026, 12:26 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

জাম্বিয়াকে গোলের মালা পরাল আর্জেন্টিনা

যমুনা নিউজ বিডি: বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে দাপুটে ফুটবল উপহার দিল আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাম্বিয়াকে গোলের মালা পরিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

ফিফা র‌্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান অনেক। ম্যাচের ফলেও ফুটে উঠেছে সেই চিত্র। র‌্যাঙ্কিংয়ে ৯২ নম্বরে থাকা দলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরের দল আর্জেন্টিনা।

আধিপত্য ফুটে উঠেছে পরিসংখ্যানেও। ম্যাচে ৭৬ শতাংশ সময় বলের দখল ছিল আর্জেন্টিনার অনুকূলে। বিপরীতে ২৪ শতাংশ বল দখলে রেখে স্রেফ একটি শট লক্ষ্যে রাখতে পারে জাম্বিয়া।

বুয়েনস এইরেসে লা বোমবোনেরো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে ম্যাচের তৃতীয় মিনিটেইে এগিয়ে যায় স্বাগতিকরা। হুলিয়ান আলভারেস দলকে এগিয়ে নেওয়ার পর বিরতির আগে ব্যবধান বাড়ান লিওনেল মেসি। বিরতির পরপরই পেনাল্টি থেকে গোল পেতে পারতেন দলীয় অধিনায়ক। কিন্তু তিনি বল বাড়িয়ে দেন নিকোলাস ওতামেন্দিকে। সফল স্পটকিকে ব্যবধান ৩-০ করেন অভিজ্ঞ ডিফেন্ডার।

ম্যাচের অন্তিত সময়ে জালের দেখা পান তরুণ মিডফিল্ডার ভালেন্তিন বার্কো। অন্য গোলটি আত্মঘাতী।

আন্তর্জাতিক ফুটবলে এদিন নিজের ১১৬তম গোলটি করেন মেসি। ১৪৩ গোল করে তার উপরে আছেন কেবল ক্রিস্তিয়ানো রোনালদো।

ম্যাচের ৫০তম মিনিটে ঠাণ্ডা মাথায় সফল স্পট কিকে দেশের হয়ে নিজের অষ্টম গোলটি করেন অতামেন্দি।

আর যোগ করা সময়ে আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোলটি করেন ২১ বছর বয়সী মিডফিল্ডার বার্কো।

আগের প্রীতি ম্যাচে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারালেও সেই ম্যাচে শুরুর একাদশে ছিলেন না মেসি। দলও ভালো ফুটবল উপহার দিতে পারেনি। ফিরেই দলকে গুছিয়ে দুর্দান্ত ফুটবলে কোচ লিওনেল স্কালোনির মন ভরালেন রেকর্ড আটবারের বর্ষসেরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD