October 14, 2026, 12:28 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

শেষের ঝড়ে ক্রোয়েশিয়াকে হারিয়ে জয়ে ফিরল ব্রাজিল

যমুনা নিউজ বিডি: প্রথমার্ধের যোগ করা সময়ে পাওয়া গোল ব্রাজিলকে এগিয়ে রাখল লম্বা সময়। শেষ দিকে গোল হজম করে আবারও হোঁচট খাওয়ার শঙ্কায় পড়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু অন্তিম সময়ে দুই গোল করে ক্রোয়েশিয়াকে হারিয়ে জয়ে ফিরেছে কার্লো আনচেলত্তির দল।

যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর ক্যাম্পিং স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ৩-১ গোলে জিতেছে ব্রাজিল।

তিন ম্যাচ পর জয়ের দেখা পেল সেলেসাওরা। আগের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে হারের ম্যাচের একাদশে এদিন ছয়টি পরিবর্তন আনেন কোচ আনচেলত্তি। প্রথম গোলটি পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত। নিজেদের ডি বক্স থেকে পাল্টা আক্রমণে উঠে ভিনিসিউস জুনিয়রের পাস থেকে গোলটি করেন দানিলো।

ম্যাচের ৮৪ থেকে পরবর্তী ৮ মিনিটে হয়েছে বাকি ৩ গোল। এন্দ্রিক মাঠে নামানের পর ব্রাজিলের খেলায় গতি বাড়ে।

ফ্রুকের পাস থেকে ক্রোয়েশিয়ার হয়ে সমতা টানেন লাভরো মেজর। চার মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে ব্রাজিলকে এগিয়ে নেন ইগর থিয়াগো। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লি ব্যবধান ৩-১ করে দেন। তার মানে ম্যাচের শেষ ৫ মিনিটে দুই গোল করেছে ব্রাজিল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD