October 13, 2026, 10:35 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়া পৌরপার্কে যুবক ছুরিকাহত

ষ্টাফ রিপোর্টার:  বগুড়া শহরের পৌর পার্ক এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুন (২০) নামে এক যুবক আহত হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। আহত মুন সদর উপজেলার সাবগ্রাম এলাকার আব্দুস সামাদের ছেলে।স্বজনরা জানান, আজ রোববার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের পৌরপার্ক এলাকায় মুন একদল দুর্বৃত্তের কবলে পড়েন।

এসময় তারা তাকে ছুরিকাঘাত করে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এরপর তাকে স্থানীয় জনগণ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়।এ ব্যাপারে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আনাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে আজ রোববার (২৯ মার্চ) রাত ৯টা পর্যন্ত থানায় আহত মুনের স্বজনদের পক্ষে কেউ মামলা করেনি। মামলা দায়ের করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD