October 13, 2026, 10:36 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

শ্রীমঙ্গল শাহী ঈদগাহ মাঠে ঈদের জামাতে মুসল্লিদের ঢল

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ উৎসব পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে। শহরের হবিগঞ্জ রোডে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল শাহী ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাতে মুসল্লিদের ঢল নামে।

সরেজমিনে দেখা গেছে ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে ফজরের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জায়নামাজ হাতে নিয়ে শাহী ঈদগাহ মাঠে আসতে শুরু করেন।

ঈদের প্রথম জামাতের নামাজের পূর্বে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন ও উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী।

ঈদের জামাতে অংশ নেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টায় শাহী ঈদগাহ মাঠে প্রথম জামাতের ইমামতি করেন শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মতিউর রহমান নিজামী। ২য় জামাত সকাল সাড়ে ৮টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন নতুন বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জামাল উদ্দিন এবং তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়।

ঈদের জামাত শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন হাজার হাজার মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD