October 13, 2026, 10:35 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়া-৬ আসনে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার: শান্তিপূর্ন এবং সুষ্ঠুভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপ নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ৭ টায় ভোট গ্রহন শুরু হয়ে টানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। সংসদীয় আসনের ১৫০টি কেন্দ্রের কোথায় কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।সংবাদ সতর্কতা

তবে নির্বাচন শেষ হওয়ার আগেই ফলাফলের সীটে পুলিং এজেন্টদের স্বাক্ষর নেওয়াকে কেন্দ্র করে মালতিনগর কেন্দ্রে জামায়াতের পক্ষ থেকে অভিযোগ তোলার পর শহরে বেশ হৈচৈ পড়ে যায় তবে তা সার্বিক নির্বাচনে নেতিবাচক কোন প্রভাব ফেলেনি। বিএনপির প্রার্থী এবং জামায়াতে ইসলামীর প্রার্থী ভোটের আগের দিন পাল্টা পাল্টি অভিযোগ ও সংবাদ সম্মেলন করলেও ভোটের দিন এর কোন বৈরি প্রভাব পড়েনি।

ভোটার উপস্থিতি কম থাকায় জনমনে নানা জল্পনা কল্পনার সৃষ্টি হয়। তবে নির্বাচনে ফলাফল ঘোষনার পর সব শঙ্কা দূর হয়ে যায়। নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটির সাথে শুক্র এবং শনিবার আরও দুই দিন ছুটি থাকায় অনেকেই ভোটের আগেই শহর ছেড়ে ছুটি কাটাতে বাইরে গেছে।

এদিকে মার্কেট শপিং মল বন্ধ থাকলেও অন্য সব দোকান এবং যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক ছিলো। যানবাহন চলাচলে প্রশাসনের পক্ষ থেকে কোন কড়াকড়ি ছিলোনা। সার্বিক নিরাপত্তা ছিলো সন্তোষজনক। সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ সদস্যদের সার্বক্ষনিক টহল নির্বাচনকে আরও মসৃণ করেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD