October 14, 2026, 12:38 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

সীতাকুণ্ডে ভাটিয়ারী ফিলিং স্টেশনকে জরিমানা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জ্বালানি তেলের সরবরাহ স্থিতিশীল রাখা, তেলের অপচয় রোধ, অবৈধ মজুতদারি বন্ধ ও চোরাচালান রোধে মনিটরিং কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম।

অভিযানে ভাটিয়ারী ফিলিং স্টেশনে তথ্য গোপন করে তেল মজুত করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফিলিং স্টেশনগুলো নিয়মিত মনিটরিং করার লক্ষ্যে প্রতিটি স্টেশনে একজন করে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD