October 13, 2026, 10:32 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে সমাপ্তি হলো বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা

যমুনা নিউজ বিডি: ‘বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শেষ হলো বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৬।
বুধবার (২৯ জুলাই) বিকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।
বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো.ফরহাদ সরদার, পাল্পউড প্ল্যান্টেশন বিভাগ বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবানের উপ-পরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস জেলা প্রশাসক প্রাঙ্গনে এমন আয়োজনের জন্য বন বিভাগকে ধন্যবাদ প্রদান করেন এবং এই ধরণের আয়োজনের ফলে সাধারণ জনগণের মধ্যে বৃক্ষরোপনের সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত চিত্রাংকণ প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয় এবং মেলায় অংশ নেয়া সরকারী-বেসরকারী স্টলের মধ্যে বিজয়ীদের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
প্রসঙ্গত, গত ২০জুলাই থেকে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এই বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুরু হয়, আর এবারের মেলায় ফলজ, বনজ এবং ওষধিসহ বিভিন্ন রকমের চারা নিয়ে প্রায় অর্ধশতাধিক স্টল মেলায় অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD