October 13, 2026, 10:30 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

চট্টগ্রামে এনসিপি-বিএনপি নেতাকর্মীদের হাতাহাতি, বাকবিতন্ডা

যমুনা নিউজ বিডি: হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে চট্টগ্রামে আয়োজিত কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও বাকবিতন্ডার ঘটনা ঘটেছে।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যার দিকে চট্টগ্রাম মহানগরীর জামালখান এলাকায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান সিএমপির কোতোয়ালি থানার এসআই মাসুম বিল্লাহ।

তিনি বলেন, বুধবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করছিল এনসিপি চট্টগ্রাম মহানগর শাখা। সমাবেশ শেষের দিকে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এনসিপি কর্মীদের টানা-হেঁচড়া ও হাতাহাতি শুরু হয়।

এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনার পর দুই পক্ষই একে অপরকে দায়ী করে বক্তব্য দিয়েছে। এতে উত্তেজনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এনসিপি চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন অভিযোগ করে বলেন, আমাদের কর্মসূচি শেষের দিকে বিএনপি নেতা শাহেদ বক্সের নেতৃত্বে একদল কর্মী এসে আমাদের ঘিরে ধরে। তারা আমাদের নেতাকর্মীদের জোরপূর্বক টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা বাধা দিলে হাতাহাতি শুরু হয়।

একপর্যায়ে বিএনপি নেতা শাহেদ বক্স আমাদের ওপর চড়াও হন এবং তারেক রহমানের বিরুদ্ধে কথা বললে লাশ ফেলার হুমকি দেন। আমরা পরিষ্কার বলেছি, কর্মসূচি পালন করা ও সমালোচনা করা আমাদের গণতান্ত্রিক অধিকার।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহেদ বক্স জানান, আমি জিমে যাওয়ার পথে প্রেসক্লাবের কাছে ছাত্রদলের কিছু সদস্যকে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থেকে নামি।

তারা জানায়, এনসিপি নেতারা তারেক রহমানকে নিয়ে কটূক্তি করছেন। আমি তাদের নিবৃত্ত করি এবং জানাই যে প্রতিবাদ জানাতে হলে পরদিন আলাদাভাবে কর্মসূচি করা হবে। আমি নিজেই উদ্যোগ নিয়ে উভয় পক্ষকে সরিয়ে দিয়েছি। তা না হলে সেখানে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারত।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD