October 14, 2026, 12:27 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

পাকিস্তানকে হারাল ভারত, সেমিফাইনালে বাংলাদেশ

যমুনা নিউজ বিডি: নিজেদের প্রথম ম্যাচ জিতে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে ছিল বাংলাদেশ। এবার ভারতের জয়ে সেই পথ পুরোপুরি নিশ্চিত হলো। পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে বাংলাদেশের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে দিয়েছে ভারত।

মালদ্বীপে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার পাকিস্তানকে সহজেই হারায় ভারত। এই জয়ে গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ ও ভারতের। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাকিস্তান।

এর আগে মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে অভিষেকেই জোড়া গোল করে নজর কাড়েন তরুণ ফুটবলার রোনান সুলিভান। সেই জয়েই শেষ চারে ওঠার ভিত্তি তৈরি হয়েছিল।

গ্রুপ পর্বে এখন পর্যন্ত একটি করে ম্যাচ জিতে সমান অবস্থানে রয়েছে বাংলাদেশ ও ভারত। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণে শনিবার বিকেলে মুখোমুখি হবে দুই দল।

এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে খেলবে ‘এ’ গ্রুপের রানার্স-আপের বিপক্ষে। আর পরাজিত দলকে মোকাবিলা করতে হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নদের।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD