October 14, 2026, 1:25 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল আয়ারল্যান্ডের

যমুনা নিউজ বিডি: তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে চলতি বছরের জুলাই-আগস্টে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে লজিস্টিক ও আর্থিক জটিলতায় সিরিজটি বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। এমনটাই জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইরিশ বোর্ড। তবে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, শুরু থেকেই এই সিরিজ আয়োজন নিয়ে অনিশ্চয়তা ছিল। এর আগে জুন মাসে নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

সেই সিরিজ শেষে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল লিটন দাস-মেহেদী হাসান মিরাজদের। তবে শুক্রবার (২০ মার্চ) আয়ারল্যান্ড তাদের আগামী গ্রীষ্মের সূচি প্রকাশ করলে সেখানে বাংলাদেশের বিপক্ষে কোনো সিরিজের উল্লেখ পাওয়া যায়নি।

পরে নিশ্চিত হওয়া যায়, আর্থিক ও লজিস্টিক সীমাবদ্ধতার কারণেই বাংলাদেশ সিরিজটি বাতিল করেছে আয়ারল্যান্ড। ফলে জুলাই-আগস্টে কোনো আন্তর্জাতিক সিরিজ থাকছে না বাংলাদেশের। এতে পরবর্তী সিরিজের জন্য ভারত সফর পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রায় দেড় মাস।

অন্যদিকে, বাংলাদেশ সিরিজ বাতিল হলেও আয়ারল্যান্ড ভারত, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে। সূচি অনুযায়ী, মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট এবং জুনে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। এছাড়া বাংলাদেশ সিরিজ বাতিল হওয়ায় আফগানিস্তানের সঙ্গে ম্যাচসংখ্যা বাড়িয়েছে আইরিশরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD