October 14, 2026, 1:28 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে মিরাজ

যমুনা নিউজ বিডি: পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে তার।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের অন্যতম সেরা পারফরমার ছিলেন এই অলরাউন্ডার। সিরিজে ৫ উইকেট নিয়ে দলকে ২—১ ব্যবধানে জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এই পারফরম্যান্সের সুবাদে ওয়ানডের বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন মিরাজ। পাশাপাশি অলরাউন্ডারদের তালিকায় দুই ধাপ এগিয়ে এখন দ্বিতীয় স্থানে অবস্থান করছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।

শুধু মিরাজই নন, র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আরও কয়েকজন বাংলাদেশির। ব্যাটারদের তালিকায় তানজিদ হাসান ৩১ ধাপ এগিয়ে ৫৫তম এবং লিটন দাস ১০ ধাপ এগিয়ে ৮২তম স্থানে উঠেছেন। বোলারদের তালিকায় তাসকিন আহমেদ ১২ ধাপ এগিয়ে ২৮তম এবং মোস্তাফিজুর রহমান ১৩ ধাপ এগিয়ে ৪৭তম স্থানে আছেন। বড় লাফ দিয়েছেন পেসার নাহিদ রানাও। ৬৫ ধাপ এগিয়ে একশ জনের মধ্যে ঢুকেছেন। তার অবস্থান এখন ৯৮তম।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD