October 14, 2026, 1:28 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

মেসির নেতৃত্বে বিশ্বকাপ প্রস্তুতি শুরু, ২৮ সদস্যের দল ঘোষণা স্কালোনির

যমুনা নিউজ বিডি: মেসির অধিনায়কত্বেই বিশ্বকাপ প্রস্তুতিতে মাঠে নামছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। চলতি মাসের শেষে প্রীতি ম্যাচে গুয়াতেমালা জাতীয় ফুটবল দলের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বুধবার (১৮ মার্চ) ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।

লিওনেল মেসি এখনও পরবর্তী বিশ্বকাপে খেলার বিষয়ে নিশ্চিত না হলেও, প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবেন তিনি। আগামী ৩১ মার্চ গুয়াতেমালার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

স্কালোনির ঘোষিত দলে রয়েছেন রদ্রিগো ডি পল, জুলিয়ান আলভারেজ, এমিলিয়ানো মার্টিনেজ ও এনজো ফার্নান্দেজ। নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন তমাস পালাসিওস ও গাব্রিয়েল রোহাস।

চোটের কারণে দলে নেই জিওভানি লো সেলসো, লিসান্দ্রো মার্টিনেজ ও লাউতারো মার্টিনেজ।

৩৮ বছর বয়সেও দারুণ ফর্মে থাকা মেসিকে ঘিরেই আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD