October 14, 2026, 1:28 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

নেপালের ক্লাবে বাংলাদেশের সানজিদা

যমুনা নিউজ বিডি: বাংলাদেশের উইঙ্গার সানজিদা আক্তার নেপালের নারী ফুটবল লিগে খেলতে যোগ দিয়েছেন ললিতপুরের ঝাপা এফসিতে। মঙ্গলবার তিনি নেপালে পৌঁছালেও নিবন্ধন জটিলতায় প্রথম ম্যাচে খেলতে পারেননি।

মাঠের বাইরে বসেই দেখেছেন তার দলের ৫-০ গোলের বড় হার, যেখানে ত্রিভুন আর্মি স্পোর্টস ক্লাব জয় পায়।

এর আগে ভারত ও ভুটানের লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে সানজিদার। ভারতের ইস্টবেঙ্গলের প্রথম বিদেশি নারী ফুটবলার হিসেবেও ইতিহাস গড়েছিলেন তিনি। এবার বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে খেলছেন নেপালের লিগে।

সানজিদা আশা প্রকাশ করেছেন, ভালো পারফরম্যান্স করে দলকে সাফল্য এনে দিতে পারবেন। তিনি জানান, ভুটানের তুলনায় নেপালের লিগে পারিশ্রমিকও বেশি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD