October 14, 2026, 1:25 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা, লিভারপুল, বায়ার্ন ও এ্যাথলেটিকো

যমুনা নিউজ বিডি: বুধবার বার্সেলোনা নিউক্যাসল ইউনাইটেডকে শেষ ষোলর দ্বিতীয় লেগে ৭-২ গোলে বিধ্বস্ত কওে দুই লেগ মিলিয়ে ৮-৩ ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে। অন্যদিকে লিভারপুল প্রথম লেগে পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়িয়ে গ্যালাতাসারেকে হারিয়েছে। বায়ার্ন মিউনিখ ও এ্যাথলেটিকো মাদ্রিদও পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে।

লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা ক্যাম্প ন্যুতে রাফিনিয়া ও রবার্ট লিওয়ানদোস্কির জোড়া গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। রোমাঞ্চকর এই ম্যাচে নিউক্যাসলের এন্থনি এলানগা প্রথম ৩০ মিনিটে দুটি গোল করে রাফিনিয়া ও মার্ক বার্নালের গোলের জবাব দেন।

তবে প্রথমার্থের অতিরিক্ত সময়ে লামিন ইয়ামাল পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে আবার এগিয়ে দেন (৩-২)। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বার্সাকে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফারমিন লোপেজ চতুর্থ গোল করেন। এরপর লিওয়ানদোস্কি দ্রুত দুটি গোল যোগ করেন এবং ৭২ মিনিটে রাফিনিয়া শেষ গোলটি করেন।

বার্সার কোচ হান্সি ফ্লিক বলেন, “দ্বিতীয়ার্ধে আমরা যে আত্মবিশ্বাস দেখিয়েছি, তা সত্যিই ভালো লেগেছে।”

এটি নিউক্যাসলের জন্য একটি হতাশাজনক হার। ১৯৫৫ সালের পর তৃতীয়বারের মত কোনও ইংলিশ দল ইউরোপীয় প্রতিযোগিতায় আট বা তার বেশি গোল হজম করেছে।

বার্সেলোনা কোয়ার্টার ফাইনালে এ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে একটি অল-স্প্যানিশ লড়াইয়ে মুখোমুখি হবে।

অন্যদিকে দিয়েগো সিমিওনের দল এ্যাথলেটিকো লন্ডনে টটেনহ্যাম হটস্পারের কাছে ৩-২ গোলে হারলেও, আগের লেগে ৫-২ গোলে জয়ের কারনে দুই লেগ মিলিয়ে ৭-৫ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

টটেনহ্যামের হয়ে রোনাল্ড কোলো মুয়ানি প্রথম গোল করেন। তবে দ্বিতীয়ার্ধে জুলিয়ান আলভারেজের অসাধারণ গোল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। জাভি সিমন্স দুটি গোল করলেও তা যথেষ্ট ছিল না।

লিভারপুল এ্যানফিল্ডে গ্যালাতাসারেকে ৪-০ গোলে হারিয়ে প্রথম লেগের ১-০ ব্যবধান কাটিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে।

ডোমিনিক সোবোজলাই প্রথম গোল করে লিভারপুলকে এগিয়ে দেন। মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ প্রথমার্ধে পেনাল্টি মিস করলেও পরে দুইটি অ্যাসিস্ট করেন। একটি হুগো একিটিকে ও অন্যটি রায়ান গ্রাভেনবার্চের জন্য। এরপর সালাহ নিজেই চতুর্থ গোলটি করেন। এটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে তার ৫০তম গোল।

বায়ার্ন মিউনিখ প্রথম লেগে ৬-১ গোলে জয়ের পর দ্বিতীয় লেগেও ৪-১ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ১০-২ ব্যবধানে  এগিয়ে থেকে আটালান্টাকে বিদায় করে।

ম্যাচে হ্যারি কোন জোড়া গোল করেছেন। এর মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫০। একইসাথে তিনি সালাহ ও থিয়েরি অঁরির সঙ্গে এই মাইলফলকে যোগ দেন।

বায়ার্নের হয়ে তরুন লেনার্ট কার্ল ও লুইস দিয়াজ গোল করেন।

শেষ আটে বায়ার্নের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD