October 14, 2026, 12:38 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যমুনা নিউজ বিডি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমরা দেখছি আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। এদের পুনর্বাসন বন্ধ করতে হবে। কারো যদি তাদের প্রতি এত পিরিত থাকে, তাহলে ভারতে শেখ হাসিনার কাছেই চলে যান।

বৃহস্পতিবার (১৯ মার্চ) চাঁদপুর প্রেসক্লাব অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নদীর কোল ঘেঁষে চাঁদপুর জেলা গড়ে উঠেছে। তাই খাল খননের পাশাপাশি নদীগুলো রক্ষা করতে হবে। নদী রক্ষা না হলে নদীর পাশের জেলাগুলো বিপদে পড়বে। আর এসব নদী থেকে পরিকল্পিতভাবে বালু উত্তোলন না করলে বসতি ভেঙে নদী গর্ভে যাবে। তখন সেখানকার বাসিন্দারা ছিন্নমূল হয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নেবে। এই অবস্থা থেকে বাঁচতে হলে আমরা কেউ অবৈধভাবে বালু উত্তোলনকে সমর্থন করবো না।

তিনি বলেন, চাঁদপুরের ব্যবসা বাণিজ্যসহ অনেক সুনাম ছিল। কিন্তু যারাই বিগত দিনে ক্ষমতায় ছিলেন, তারা চাঁদপুরের দিকে নজর দেয়ার সময় ছিল না। আগেও চাঁদপুরে শিক্ষামন্ত্রী ছিল, এখনো আছে। মন্ত্রী আসে যায়, কিন্তু চাঁদপুরের শিক্ষার মান নিশ্চিত হয় না। চাঁদপুর সরকারি কলেজসহ যেসব শিক্ষাপ্রতিষ্ঠান আছে সেগুলোর মান উন্নয়নে আমাদের নজর দিতে হবে।

তিনি আরও বলেন, আপনারা ভোট পেয়ে ঢাকায় গিয়ে মন্ত্রী হয়ে চাঁদপুরের কথা ভুলে যাইয়েন না। বারবার নাড়ির টানে ফিরে আসতে হবে। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশের নমুনা হচ্ছে-আপনি যদি অমুক দলের পোস্টে থাকেন তাহলে আপনি ভিসি হতে পারবেন, আপনি যদি নির্বাচনে পরাজিত হন, তাহলে আপনি জেলা পরিষদের চেয়ারম্যান হতে পারবেন। কিন্তু দলীয় যে কোটার নিয়ম এটার বিরুদ্ধেই আমাদের আন্দোলন হয়েছিলো। তখন আপনারা বলেছিলেন কোটা না, মেধা। কিন্তু এখন কোটায় নিয়োগ হচ্ছে। আপনারা দেখেন বাংলাদেশ ব্যাংকে নিয়োগ হয়েছে সোয়েটার ব্যবসায়ী।

এই নেতা বলেন, অবৈধভাবে ঠিকাদারি কার্যক্রম পরিচালনার চেষ্টা করা ব্যক্তিদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যাদের বৈধ ঠিকাদারি লাইসেন্স নেই, তারা যেন কোনোভাবেই কাজ করতে না পারে সে বিষয়ে স্থানীয়দের নজরদারি বাড়াতে হবে। একই সঙ্গে যারা নামে-বেনামে ঠিকাদারি করতে আসে, তাদের চিহ্নিত করে বড় বড় খালি গাছের সাথে বেঁধে আটক রেখে প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD