October 13, 2026, 10:31 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

যমুনা নিউজ বিডি: সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী শনিবার (১ আগস্ট) রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার (২৯ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈঠকে অংশ নিতে স্থায়ী কমিটির সদস্যদের ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে জানতে চাইলে শায়রুল কবির খান বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়নি।

তবে দলীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক বিষয় এবং রাষ্ট্রপতি ইস্যুসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD