October 13, 2026, 11:36 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

আওয়ামী লীগকে আর ফিরতে দেয়া হবে না : আখতার হোসেন

যমুনা নিউজ বিডি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগকে আর ফিরতে দেয়া হবে না। কোন নির্বাচনে আওয়ামী লীগের চিহ্নিত কেউ অংশ নিতে পারবে না। তবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আওয়ামী লীগের কেউ যদি নির্বাচন করতে প্রস্তুতি নেয়, তাহলে প্রতিহত করা হবে। তাদের ব্যবসায় করুক, উপার্জন করুক আমরা সে দিকে দেখবো না।’

মঙ্গলবার (২১ জুলাই) রাতে নীলফামারী কেন্দ্রীয় শহিদ মিনারের প্রাঙ্গণে জেলা এনসিপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে পথসভায় আখতার হোসেন আরও বলেন, ‘ফ্যাসিস্ট দেশ থেকে বিতাড়িত হয়েছে। এখন বিএনপি যদি ফ্যাসিস্ট হয়ে উঠে তাহলে দেশের মানুষ বসে থাকবে না।’

বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘জুলাই শেষ হয়ে যায়নি। এখনো জুলাই আন্দোলন চলমান রয়েছে। শহিদ ওসমান হাদি তারই প্রমাণ।’

মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘বিএনপি নেতা কর্মীরা লুটপাট, দুর্নীতি আর ভাগাভাগিতে পড়েছেন। তাদের অবস্থানও পতিত আওয়ামী লীগের মত।দুই বছর আগের দিকে তাকান কি হয়েছিলো, জনগণের বিরুদ্ধে যাবেন, আপনাদের একই অবস্থা হবে। সরকারি অফিসগুলো বিএনপির নেতা-কর্মীরা দখল করেছে। সবসময় তাদের দেখতে পাওয়া যায়। কর্মকর্তা না থাকলেও বিএনপি নেতারা সারাদিনই থাকেন।’

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমলারা এত বেশি দলকানা হচ্ছে যে, দল পরিচালনা শুরু করেছেন। বিএনপির পরিচয় দিতে স্বাচ্ছন্দ বোধ করছেন।’

অতীত থেকে শিক্ষা নিয়ে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে এনসিপি জাগ্রত রয়েছে বলে জানান সারজিস আলম ।

পথসভায় নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির জেলা কমিটির সদস্য সচিব কামরুল হাসান দর্পণকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেন আখতার হোসেন ও নাসির উদ্দিন পাটোয়ারী।

এনসিপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মোজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন, বাংলাদেশ খেলাফত মজলিস নীলফামারী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম ও এবি পার্টির জেলা সেক্রেটারি আলতাফ হোসেন পথসভায় বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD