October 14, 2026, 1:25 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছেন লঙ্কান মেয়েরা

যমুনা নিউজ বিডি: তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। বাংলাদেশের মাটিতে এই প্রথম ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে লঙ্কান মেয়েরা।

সোমবার (১৬ মার্চ) এই সফরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সূচি অনুসারে, আগামী ১৭ এপ্রিল বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা দল। ১৮ ও ১৯ এপ্রিল অনুশীলনের পর ২০ এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ।

একই ভেন্যুতে সিরিজের বাকি দুটি ওয়ানডে ২২ ও ২৫ এপ্রিল। তিনটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়। ওয়ানডে সিরিজ শেষে ২৬ এপ্রিল সিলেটের উদ্দেশে রওনা দেবে শ্রীলঙ্কা দল।

একদিন বিশ্রামের পর ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি–টোয়েন্টিতে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ৩০ এপ্রিল ও ২ মে, একই ভেন্যুতে। টি–টোয়েন্টি সিরিজের সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজ শেষ করে ৩ মে দেশে ফিরবে শ্রীলঙ্কা নারী দল।

এর আগে সবশেষ ২০১১ সালে নারীদের বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে বাংলাদেশে এসে ওয়ানডে খেলেছিল শ্রীলঙ্কা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD