October 14, 2026, 3:22 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের মুস্তাফিজ ও রিশাদ

যমুনা নিউজ বিডি: দ্য হান্ড্রেড প্রতিযোগিতার আগামী আসরের নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার পেসার মুস্তাফিজুর রহমান ও লেগ-স্পিনার রিশাদ হোসেন। আগামী ১১ ও ১২ মার্চ সেন্ট্রাল লন্ডনের পিকাডিলি লাইটসে নিলাম অনুষ্ঠিত হবে।

দ্য হান্ড্রেডের নিলামের জন্য মোট ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার ড্রাফটের জন্য নিবন্ধন করেছিলেন। সেখান থেকে নিলামে জায়গা পেয়েছেন মুস্তাফিজ ও রিশাদ।

ড্রাফট থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তর মত ক্রিকেটাররা।

বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ভিত্তি মূল্য ১ লাখ পাউন্ডের তালিকায় আছেন মুস্তাফিজ। রিশাদের ভিত্তি মূল্য ৭৫ হাজার পাউন্ড।

২০২১ সালে দ্য হান্ড্রেড শুরুর পর এখনও অবধি বাংলাদেশের কোন ক্রিকেটার ১শ বলের টুর্নামেন্টে খেলার সুযোগ পাননি।

২০২৬ সালের নিলামের জন্য ১৮টি দেশ থেকে প্রায় ১ হাজার ক্রিকেটার নিবন্ধন করেছে বলে জানায় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত দ্য হান্ড্রেডের ষষ্ঠ আসর অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD