October 14, 2026, 2:26 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ষষ্ঠ জয়ে চোখ দক্ষিণ আফ্রিকার

যমুনা নিউজ বিডি: পরিসংখ্যানের বিচারে এগিয়ে থেকেই আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৯বার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এরমধ্যে প্রোটিয়ারা ১২টিতে এবং কিউইরা ৭টিতে জিতেছে।

বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডের কাছে কখনও হারেনি দক্ষিণ আফ্রিকা। আগের পাঁচবারের মোকাবেলায় সবগুলোতেই জয় পেয়েছে প্রোটিয়ারা।

২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেই দেখা হয় দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের। ডারবানের ম্যাচে গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারায় প্রোটিয়ারা। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৫৩ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৪ উইকেটে ১৫৮ রান তুলে জয়ের স্বাদ নেয় প্রোটিয়ারা।

২০০৯ সালের দ্বিতীয় বিশ্বকাপেও দেখা হয় দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের। লর্ডসে গ্রুপ পর্বে কিউদের বিপক্ষে ১ রানের জয় পায় প্রোটিয়ারা। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১২৮ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর ৫ উইকেটে ১২৭ রানে আটকে যায় কিউইরা।

২০১০ বিশ্বকাপে ব্রিজটাউনে প্রথমে ব্যাট করা দক্ষিণ আফ্রিকার ৪ উইকেটে ১৭০ রানের জবাবে ৭ উইকেটে ১৫৭ রান করে নিউজিল্যান্ড। এতে ১৩ রানের হার বরণ করে নেয় কিউইরা।

বাংলাদেশের মাটিতে হওয়া ২০২৪ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ২ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রামে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭০ রান করে প্রোটিয়ারা। ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৬৮ রানে থামে নিউজিল্যান্ড।

২০১৪ সালের পর চলতি বিশ্বকাপে পঞ্চমবারের মত দেখা হয় দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের। এ ম্যাচে ৭ উইকেটের বড় জয় পায় প্রোটিয়ারা। নিউজিল্যান্ডের ৭ উইকেটে ১৭৫ রানের জবাব দিতে নেমে ১৭ বল বাকী রেখে জয়ের বন্দরে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD