October 14, 2026, 12:38 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

জনগণের ম্যান্ডেট আদালতে নিয়ে আদালতকে প্রশ্নবিদ্ধ করবেন না : নাহিদ

যমুনা নিউজ বিডি: জনগণের ম্যান্ডেটকে আদালতে নিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবেন না এবং আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না বলে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৩ মার্চ) কুমিল্লায় স্টেশন ক্লাবে অনুষ্ঠিত এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এ কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে আদালতকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চলছে। আমরা ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে গণভোটে জয় নিশ্চিত করেছি। সেই গণরায়কে আদালতে নেওয়া হচ্ছে এবং বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আমরা তা মেনে নেব না। যদি জনগণের রায়কে আদালতে নেওয়া হয়, তাহলে আমাদেরও রাজপথে যেতে হবে। আমরা জুলাইয়ের মতো ‘হাইকোর্ট না রাজপথ’ স্লোগান দিতে চাই না। কিন্তু আমাদের বাধ্য করবেন না। গণভোটের গণরায় অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণের রায়কে আদালতে নিয়ে আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না।

ইফতার মাহফিলে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক মো. তারিকুল ইসলাম এবং জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানে কুমিল্লা বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন। ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
নাহিদ ইসলাম আদালত প্রশ্নবিদ্ধ গণভোট এনসিপি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD