October 15, 2026, 3:57 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বিএনপি ক্ষমতায় গেলে গ্রামগঞ্জে ‘ক্রীড়া পল্লী’ গড়ে তোলা হবে : নিপুন রায় চৌধুরী

যমুনা নিউজ বিডি: বিএনপি ক্ষমতায় গেলে দেশের গ্রামগঞ্জে ‘ক্রীড়া পল্লী’ গড়ে তোলা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর মাঠে পিয়ারলেস ইয়ুথ ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে দক্ষ ও সুস্থ নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

প্রতিযোগিতাপূর্ণ এই ফাইনাল খেলায় লিভারপুল অব দোলেশ্বর-কে ট্রাইবেকারে ৩-২ গোলে পরাজিত করে শিরোপা জিতেছে টটেনহাম দোলেশ্বর। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নিপুণ রায় চৌধুরী।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুন নাহার, কেরানীগঞ্জ সিড ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ইমান উল্লাহ মাস্তান, ক্লাবের প্রতিষ্ঠা সভাপতি সায়মন চৌধুরী,স্থানীয় ইউপি সদস্য সেলিম মেম্বারসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD