October 14, 2026, 4:26 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

৪০তম জাতীয় টেবিল টেনিসে খই খইয়ের ডাবল, পুরুষ এককে সেরা হৃদয়

যমুনা নিউজ বিডি: ৪০তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ডাবল জিতেছেন খই খই সাই মারমা। বালিকা এককের পর এবার সিনিয়র নারী এককেও শিরোপা জিতেছেন পার্বত্য অঞ্চল থেকে উঠে আসা এই খেলোয়াড়।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর পল্টনে শহীদ তাজউদ্দিন আহমদ উডেন ফ্লোর স্টেডিয়ামের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন সাদিয়া ইসলাম মৌকে ৩–০ সেটে হারান খই খই। দ্বিমুকুট জিতে গত আসরের আক্ষেপ ঘোচালেন তিনি।

জয়ের পর খই খই সাংবাদিকদের বলেন, “খুবই ভালো লাগছে। কারণ আগেরবারও লক্ষ্য ছিল ২০২৩ সালে সিনিয়র ও জুনিয়র—দুটিতেই চ্যাম্পিয়ন হওয়া, কিন্তু পারিনি। তার (মৌ) বিপক্ষেই কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিলাম। এবার দলগত লড়াইয়ে তার কাছে হেরে যাওয়ায় এককে জিততে পারব কি না—সে বিষয়ে একটু সংশয় ছিল। তবে আমি আক্রমণাত্মক খেলে তাকে চাপে রাখার চেষ্টা করেছি।”

গত বছরের নভেম্বরে ইসলামিক সলিডারিটি গেমসে মিশ্র দ্বৈতে রুপা জেতেন খই খই। বাংলাদেশের ইতিহাসে এটি সেরা সাফল্য। ঘরোয়া টুর্নামেন্টেও নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছেন তিনি।

বিকেএসপির এই খেলোয়াড় আরও বলেন, “এবার মোট আটটি ইভেন্টে অংশ নিয়ে ছয়টি সোনা, একটি রুপা ও একটি ব্রোঞ্জ পেয়েছি। ভবিষ্যতে চ্যাম্পিয়ন হওয়া যত কঠিন, শিরোপা ধরে রাখা তার চেয়েও কঠিন। তবে প্রতিটি টুর্নামেন্টে চ্যাম্পিয়নশিপ ধরে রাখার চেষ্টা করব।”

এদিকে পুরুষ এককে রামহিম লিয়ন বমকে ৩–১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন মুহতাসিন আহমেদ হৃদয়। এ নিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতলেন তিনি।

হৃদয় বলেন, “অনেক দিনের পরিশ্রমের ফল পেয়েছি, তাই আরও বেশি আনন্দিত। আমার ভবিষ্যৎ লক্ষ্য এশিয়ান গেমস। সামনে এশিয়ান গেমসের ক্যাম্প হতে পারে। সেখানে ভালো কিছু করার চেষ্টা করব।”

সব মিলিয়ে ১৪টি ইভেন্টের মধ্যে বিকেএসপি ৯টি, আনসার ও ভিডিপি ৩টি এবং সেনাবাহিনী ২টিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD