October 13, 2026, 11:42 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ফেসবুকে দেখলাম বাবা বিয়ে করেছে : নিয়াশা

যমুনা নিউজ বিডি: টালিউড অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চ্যাটার্জির দ্বিতীয় বিয়ের সংবাদে উত্তাল নেটদুনিয়া। প্রথম স্ত্রী অনিন্দিতা চ্যাটার্জিকে ডিভোর্স না দিয়েই প্রায় মেয়ের বয়সী এক তরুণীকে বিয়ের ঘটনায় আইনের দ্বারস্থ হয়েছেন তিনি।

২০২৫ সালেই বেনারসের ঘাটে হিন্দু রীতি মেনে সাত পাকে বাঁধা পড়েছেন হিরণ-ঋতিকা। মঙ্গলবার (২০ জানুয়ারি) নিজের দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে এনেছেন অভিনেতা। এরপরই শুরু হয় জলঘোলা।

এদিকে, আইনি বিচ্ছেদের আগে স্বামীর দ্বিতীয় বিয়ে মানতে পারছেন না প্রথম স্ত্রী অনিন্দিতা। মেয়ে নিয়াশা চ্যাটার্জিকে নিয়ে সোজা থানায় হাজির তিনি।

হিরণ-অনিন্দিতার মেয়ের বয়স ১৯ বছর। পড়ছেন কলকাতার একটি কলেজে। বাবার বিয়ের সংবাদে মানসিকভাবে বিপর্যস্ত তিনি। স্পষ্ট জানিয়েছেন, বাবা ও স্বামী হিসেবে ব্যর্থ অভিনেতা।

২-৩ বছর পূর্বে থেকেই হিরণের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতেন অনিন্দিতা। দীর্ঘদিন ধরেই বিষয়টি নিয়ে চলছিল দাম্পত্য কলহ। প্রথম স্ত্রীর সঙ্গে সবকিছু ঠিক করে নেয়ার প্রতিশ্রুতি দিলেও গোপনে ঋতিকাকে বিয়ে করেন বিজেপির এই বিধায়ক।

হিরণের বিয়ে নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই কড়া উত্তর দিলেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে জানিয়েছেন, হিরণের সাথে তার পাঁচ বছরের সম্পর্ক। তাদের সম্পর্কের কথা বেশ আগে থেকেই জানতেন অনিন্দিতা। এমনকি তাকে আইনজীবীর মাধ্যমে ডিভোর্সের নোটিশও পাঠিয়েছেন অভিনেতা।

অন্যদিকে মেয়ে ও পরিবারের সম্মানের কথা চিন্তা করে এতদিন চুপ থাকলেও এবার আইনের মাধ্যমেই উত্তর দেয়ার প্রস্তুতি নিয়েছেন অনিন্দিতা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD