October 14, 2026, 5:17 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

যমুনা নিউজ বিডি: আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ দল। শুক্রবার ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। গ্রুপ পর্বে ৩ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে সুপার সিক্সে নাম লেখায় বাংলাদেশ। এই গ্রুপ থেকে ভারত ও নিউজিল্যান্ড সুপার সিক্স নিশ্চিত করেছে।

হারারেতে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৯ রান করে যুক্তরাষ্ট্র। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন আদনিত ঝাম্ব। বল হাতে বাংলাদেশের ইকবাল হোসেন ইমন ৩টি, আল ফাহাদ-শাহরিয়ার আহমেদ ও রিজান হোসেন ২টি করে উইকেট নেন।

জবাবে অধিনায়ক আজিজুল হাকিমের হাফ-সেঞ্চুরিতে ৫১ বল বাকী থাকতে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ২টি করে চার-ছক্কায় ৮২ বলে ৬৪ রান করেন আজিজুল। এছাড়া ওপেনার জাওয়াদ আবরার ৪৭ ও রিফাত বেগ-কালাম সিদ্দিকি ৩০ রান করে করেন। বল হাতে ৪১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বাংলাদেশের ইমন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD