October 15, 2026, 2:37 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হতেই হবে: জোনায়েদ সাকি

যমুনা নিউজ বিডি: ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপির জোট সমর্থিত গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও মাথাল মার্কার প্রার্থী জোনায়েদ সাকি বলেছেন, “অভ্যুত্থান রায় দিয়ে দিয়েছে বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতেই হবে। যারা অন্যায় করেছে, তাদের বিচার হতেই হবে। বাংলাদেশকে আর কেউ ফ্যাসিবাদী কিংবা জমিদারি রাষ্ট্রে পরিণত করতে পারবে না।”
তিনি বলেন, দেশকে সংস্কার করে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে এবং জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন অপরিহার্য। যদি ন্যায়বিচার চাই, সংস্কার চাই এবং নতুন গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চাই, তাহলে আমাদের নির্বাচন দরকার। গণভোট, নির্বাচন ও সংবিধান সংস্কার—এই সবকিছুই জনতার হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য।
জোনায়েদ সাকি বলেন, “এখনো অনেকেই নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। দেশি-বিদেশি ষড়যন্ত্র রয়েছে, যারা অভ্যুত্থানকে ব্যর্থ করতে চায়। কিন্তু সেটি হতে দেওয়া হবে না। ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হতেই হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে ভোটের অধিকার ও নাগরিক মর্যাদা অর্জন করেছে। কোনো ষড়যন্ত্র দিয়ে এই জাতিকে থামানো যাবে না। যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, তাদের ষড়যন্ত্র নস্যাৎ করা হবে।”
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে যুগপৎ আন্দোলনের প্রার্থীর সমর্থকদের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনি পথসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক, জিয়াউদ্দিন জিয়া এবং বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ও সাধারণ সম্পাদক ভিপি একেএম মুছা সমস্বরে বলেন, ‘জোনায়েদ সাকির মাথাল মার্কা মানেই ধানের শীষ, আর ধানের শীষ মানেই মাথাল মার্কা।’
তারা মাথাল মার্কায় ভোট চেয়ে বলেন, মাথাল মার্কা হেরে গেলে ধানের শীষ হেরে যাবে, বিএনপি হেরে যাবে এবং তারেক রহমান হেরে যাবেন। মাথাল মার্কা বিজয়ী হলে বিএনপির বিজয় নিশ্চিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি এম এ খালেক।
উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহসিন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী ফরিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ মুছাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি একেএম মুছা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD