October 15, 2026, 2:39 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

আ.লীগের নির্দোষ নেতাকর্মীদের আমরা ক্ষতি হতে দেব না: ফখরুল

যমুনা নিউজ বিডি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শেখ হাসিনা হাজার হাজার নেতাকর্মী-সমর্থককে বিপদে ফেলে পালিয়ে গেছেন। তার রেখে যাওয়া সমর্থকদের জানাতে চাই, আমরা আপনাদের পাশে আছি। যারা কোনো অপরাধ করেননি, যারা নির্দোষ, তাদের আমরা কোনো ক্ষতি হতে দেব না।’

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওর দেবীপুর শোল্টোহরি কলকুঠি বাজারে ধানের শীষে ভোট চাইতে গিয়ে তিনি এ কথা বলেন।

ঠাকুরগাঁও-১ (সদর) আসনে নির্বাচনি প্রচার চলাকালে দেবীপুর আদর্শ গ্রাম এলাকায় মির্জা ফখরুল বলেন, “জান্নাতে যেতে হলে আল্লাহর তুষ্টি অর্জন করতে হবে। নামাজ-রোজা রাখতে হবে। তাছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। একটি দল ভুল স্বপ্ন দেখাচ্ছে।”

জামায়াতে ইসলামীর নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘একটি দল বলছে, তাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। কোনো মার্কায় সিল দিলেই যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে সবাই জান্নাতেই যেত।’

এ সময় তিনি বিএনপির বিভিন্ন উন্নয়ন তুলে ধরে ধানের শীষে ভোট চান এবং আগামীতে এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন তাজুসহ স্থানীয় নেতাকর্মীরা। পরে মির্জা ফখরুল বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD