October 14, 2026, 4:25 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা

যমুনা নিউজ বিডি: মৌসুম এখনো মাঝপথে থাকলেও আগামী মৌসুমের দল গঠন নিয়ে কাজ শুরু করেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির ট্রান্সফার তালিকার শীর্ষে উঠে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ।

বয়স ও আর্থিক দিক বিবেচনায় রবার্ট লেভানডফস্কির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় আক্রমণভাগে পরিবর্তনের পরিকল্পনা করছে বার্সা। আগস্টে ৩৮ বছরে পা দিতে যাওয়া এই পোলিশ স্ট্রাইকারের উচ্চ পারিশ্রমিক ও চোটের ঝুঁকিও ভাবাচ্ছে ক্লাবকে।

এই প্রেক্ষাপটে আলভারেজকে আদর্শ বিকল্প হিসেবে দেখছেন কোচ হান্সি ফ্লিক ও স্পোর্টিং ডিরেক্টর ডেকো। যদিও চলতি মৌসুমে আতলেতিকো মাদ্রিদে তার পারফরম্যান্স খুব ধারাবাহিক নয়, তবু বার্সা কর্তাদের বিশ্বাস, তার খেলার ধরন ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে মানানসই।

তবে আলভারেজকে দলে ভেড়ানো সহজ হবে না। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে পেতে প্রায় ১০০ মিলিয়ন ইউরো খরচ হতে পারে। ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের ১:১ নিয়মে ফিরতে পারলেই কেবল এমন বড় চুক্তিতে যেতে পারবে বার্সেলোনা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD